আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩৯, ২৯ এপ্রিল ২০২১
আপডেট: ২২:২৬, ২৯ এপ্রিল ২০২১
আপডেট: ২২:২৬, ২৯ এপ্রিল ২০২১
করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
মনমোহন সিং
করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন ভারতের বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে দিল্লির এমস হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
এর আগে গত ১৯ এপ্রিল করোনা শনাক্ত হয় মনমোহন সিং এর দেহে। শনাক্তের পর দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) ভর্তি করা প্রবীণ এই নেতাকে।....বিস্তারিত
তবে করোনা আক্রান্ত হলেও জ্বর এবং সামান্য কিছু উপসর্গ ছাড়া তেমন বড় কোনো শারীরিক কষ্ট ছিল না মনমোহন সিং এর।
করোনা প্রতিষেধকের দুই ডোজই নেয়া ছিল তার। তিনি কোভ্যাক্সিনের প্রথম ডোজ নেন মার্চের ৪ তারিখ এবং দ্বিতীয় ডোজ নেন ৩ এপ্রিল।
মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই মেয়াদে ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা সরকারের প্রধানমন্ত্রী ছিলেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























