আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৩:০৭, ২৯ এপ্রিল ২০২১
হত্যার ঘটনাকে ধামাচাপা দিতেই ক্যালিফোর্নিয়ার দাবানলের সূত্রপাত!
ক্যালিফোর্নিয়ার দাবানল
গত বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছিল ভয়াবহ দাবানল। দুই মাস ধরে চলা সেই দাবানলে পুড়েছিল লাখ লাখ একর বন ও কৃষিজমি। ক্ষয়-ক্ষতি হয়েছিল ঘর-বাড়ি ও মানুষেরও।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল বজ্রপাত থেকে এই দাবানলের সূত্রপাত ঘটেছে। কিন্তু তদন্তকারী কর্মকর্তারা বলছেন, একটি হত্যার ঘটনাকে ধামাচাপা দিতেই ভয়াবহ ওই দাবানলের সূত্রপাত হয়েছিল।
উত্তর ক্যালিফোর্নিয়ার সোলানো কাউন্টিতে গত বছরের ১৮ আগস্ট শুরু হয়েছিল এ অগ্নিকাণ্ড। এই জায়গার কাছাকাছি পুলিশ প্রিসিলা ক্যাস্ট্রো নামে ৩২ বছর বয়সী নিখোঁজ এক নারীর দগ্ধ মরদেহ খুঁজে পেয়েছিল।
জানা গেছে, অগ্নিকাণ্ড শুরু হওয়ার দু’দিন আগে ভিক্টর সেরিটেনো নামে এক ব্যক্তির সঙ্গে ক্যাস্ট্রো দেখা করতে গিয়ে নিখোঁজ হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
সোলানো কাউন্টির শেরিফ টম ফেরারা সংবাদ সম্মেলনে বলেন, ‘আট মাসব্যাপী ব্যাপক তদন্তের পর আমাদের বিশ্বাস, সেরিটেনো তার অপরাধ ধামাচাপা দিতে ইচ্ছাকৃতভাবে মার্কলেতে আগুন লাগিয়েছিলেন।’
গত বছরের সেপ্টেম্বরে ক্যাস্ট্রোকে হত্যার অভিযোগে সেরিটেনোকে গ্রেফতার করা হয়। এখন তার বিরুদ্ধে আরও দু’জন ব্যক্তিকে হত্যার অভিযোগও আনা হয়েছে। ডগলাস মাই (৮২) ও লিওন ‘জেমস’ বোন (৬৪) নামক দুই ব্যক্তি সেরিটেনোর আগুন লাগানোর ফলে নিজ গৃহে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
ক্যালিফোর্নিয়া বন এবং আগুন সুরক্ষা বিভাগের তথ্যমতে, মার্কলে অগ্নিকাণ্ড পরবর্তীকালে এলএনইউ লাইটনিং কমপ্লেক্সের অনেকগুলো অগ্নিকাণ্ডের সঙ্গে মিশে ভয়াবহ দাবানলের সৃষ্টি করে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ দাবানল।
অন্য অগ্নিকাণ্ডগুলো প্রায় ১১ হাজার বজ্রপাতের ফলে সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হয়। ভয়াবহ হিটওয়েভের সময় ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে এই বজ্রপাতগুলো হয়েছিল।
সম্মিলিতভাবে এই দাবানলে ক্যালিফোর্নিয়ার ৩ লাখ ৬৩ হাজার একরজুড়ে বিস্তৃত বিখ্যাত ওয়াইন উৎপাদনের কেন্দ্রগুলো ধ্বংস হয়ে যায় এবং প্রায় দেড় হাজার ভবন পুড়ে যায়। এর ফলে এক লাখেরও বেশি অধিবাসী অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























