আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:০২, ৩০ এপ্রিল ২০২১
আবারও মমতাকে চায় পশ্চিমবঙ্গ
মহামারী করোনাভাইরাসের মধ্যে ৮ম ধাপের ভোটের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) শেষ হয়েছে পশ্চিমবঙ্গের ভোট। মোট ৫টি রাজ্যে ভোট সম্পন্ন হয়। নির্বাচন শেষ হওয়ার পরই বুথফেরত জরিপ আসতে শুরু করেছে। এতে তৃতীয়বারের মতো মমতার তৃণমূলের সরকারকেই যে চেয়েছে পশ্চিমবঙ্গ এমন আভাস পাওয়া যাচ্ছে।
শুক্রবার (৩০ এপ্রিল) দলের নেতা-প্রার্থীদের নিয়ে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল জানায়, আগামী ২ মে-র গণনা-পর্বের আগে দলের নেতা-কর্মীদের প্রয়োজনীয় বার্তা দেওয়াই ওই বৈঠকের উদ্দেশ্য। কোভিড পরিস্থিতিতে তৃণমূল নেত্রীর আজকের বৈঠক হবে ভার্চুয়াল। রোববার (২ মে) নির্বাচনের ফলাফল ঘোষণা হবে।
তৃণমূলের জয়ের ইঙ্গিত দিচ্ছে গণমাধ্যমগুলোই। কয়েকটি জনপ্রিয় সংবাদমাধ্যমের বুথফেরত জরিপ-
এনডিটিভি: প্রতিবেদনের বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে ১৫৬টি আসনে জয় পেতে যাচ্ছে।
সিএনএন নিউজ: প্রকাশিত জরিপে দেখা গেছে, রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল, দলটি পেতে পারে ১৬২ আসন। বিজেপি পেতে পারে ১১৫ আসন। জোট পেতে পারে ১৫ আসন।
টাইমস নাও: একই খবর সংবাদমাধ্যম টাইমস নাওয়ের বুথফেরত জরিপেও। টাইমস নাও-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে ১৫৮টি আসন, বিজেপি ১১৫টি আসন এবং বামজোট পেতে পারে ১৯টি আসন।
রিপাবলিক: রিপাবলিকের বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, তৃণমূল পেতে পারে ১২৮-১৪৮টি আসন। বিজেপি পেতে পারে ১৩৮-১৪৮টি আসন। অন্যান্যরা পেতে পারে ৬টি থেকে ৯টি আসন।
তবে, নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা ফলের একটি ইঙ্গিত মাত্র। সেই ইঙ্গিত সবসময় ঠিক হবে এমনও নয়।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























