আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:৫০, ৩০ এপ্রিল ২০২১
ভারতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের জরুরি সহায়তা
করোনায় বিপর্যস্ত ভারতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের জরুরি সহায়তা। এয়ারক্রাফট সি-১৭ গ্লোবমাস্টার নামের বিমানটি শুক্রবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে চিকিৎসা সরঞ্জাম নিয়ে পৌঁছায় ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার সকালে ভারতে এসে পৌঁছানো বিমানটিতে চার শতাধিক অক্সিজেন সিলিন্ডার, করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য আরটি-পিসিআর টেস্ট কিটসহ হাসপাতালে করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় জরুরি উপকরণ রয়েছে।
এছাড়া ইউএসএআইডি’র পক্ষ থেকে ৯ লাখ ৬০ হাজার র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট এবং করোনা মোকাবিলায় সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করা স্বাস্থ্যকর্মীদের জন্য এক লাখ এন-৯৫ মাস্কও পাঠানো হয়েছে বিমানটিতে।
এর আগে জরুরি মানবিক সহায়তা নিয়ে রাশিয়ার দু’টি পণ্যবাহী বিমান বৃহস্পতিবার সকালে ভারতে পৌঁছায়। রুশ এই বিমান দু’টিতে ভারতকে ২০টি অক্সিজেন কনসেনট্রেটর, ৭৫টি ভেন্টিলেটর, ১৫০টি বেডসাইড মনিটর ও ওষুধ সরবরাহ করা হয়।
জানা গেছে, কঠিন এই সময়ে ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জাপানও। ভারতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সাতোশি সুজুকি জানিয়েছেন, তার দেশ ৩০০টি অক্সিজেন জেনারেটর ও ৩০০টি ভেন্টিলেটর পাঠাচ্ছে।
শুক্রবার ৮০টি অক্সিজেন কনসেনট্রেটর ও ৭৫টি অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ রোমানিয়া। অক্সিজেন সিলিন্ডারসহ ভারতে এরই মধ্যে করোনা বিষয়ক ত্রাণ পাঠিয়েছে যুক্তরাজ্য। এছাড়া, কঠিন এই সময়ে বাংলাদেশসহ প্রতিটি দেশ ভারতের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























