ঢাকা, শনিবার ০৮ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৩ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯, ৩০ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:০৫, ৩০ এপ্রিল ২০২১

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ থেকে এমন তথ্যই দেয়া হয়েছে।

তারা বলছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশ বাস্তবায়নে প্রায় ১০০ জনের মতো সেনা ও সামরিক সরঞ্জাম উড়োজাহজে করে যুক্তরাষ্ট্রে নেয়া হয়েছে।

সংবাদমাধ্যম সিএনএনের খবরে জানা যায়,সেনাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ঠিকাদার ও সরকারি কর্মীরাও আফগানিস্তান থেকে চলে যাচ্ছেন। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে এই প্রত্যাহার প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে পেন্টাগন। তবে প্রত্যাহার প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জানানো হবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

আফগানিস্তানে দুই হাজার ৫০০ স্বীকৃত সেনা রয়েছে। এর বাইরেও বিশেষ অভিযানে অংশ নেয়া কয়েকশ সেনা রয়েছে, যা স্বীকৃত না। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশমতো সব সৈন্যই দেশে ফিরবে বলে জানানো হয়েছে।

এর আগে গত ১৫ এপ্রিল প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে জানান, আফগানিস্তানে মার্কিন সেনাদের দীর্ঘদিনের যুদ্ধ-সংঘাতের অবসান চান তিনি। তিনি বলেন, আফগানিস্তান থেকে সব মার্কিন সেনাকে সরিয়ে নেয়া হবে। তবে সব সেনাকে সরিয়ে নিলেও আফগানিস্তানকে সব ধরনের সমর্থন দিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়