আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:৫৬, ৩০ এপ্রিল ২০২১
করোনায় ভারতের বিখ্যাত টিভি সাংবাদিক রোহিত সর্দানার মৃত্যু
রোহিত সর্দানা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের বিখ্যাত টিভি সাংবাদিক রোহিত সর্দানা মারা গেছেন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাক হয় তার।
গত ২৪ এপ্রিল রোহিত নিজে টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান। তার পাঁচদিনের মাথায় তিনি মারা গেলেন।
আজ তাক নিউজ চ্যানেলের উপস্থাপক রোহিতের মৃত্যুর পর ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিবিদের সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করতে দেখা গেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ‘শ্রী রোহিত সর্দানার মৃত্যুর খবরে ব্যথিত। সৃষ্টিকর্তা তার পরিবারকে এই মর্মান্তিক মৃত্যুর শোক সামলে ওঠার শক্তি দিক।’
রোহিতের মৃত্যুর পর ভারতের বিশিষ্ট সাংবাদিক চিত্রা ত্রিপাঠী লিখেছেন, ‘হাসি-খুশি পরিবার, দুটি ছোট মেয়ে। ওদের জন্য এই লড়াইয়ে হেরে যাওয়া ঠিক হল না রোহিতের। আজ সকালে নয়ডার বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়েছিল আর তার পরেই এল দুঃসংবাদ। কিছু বলার নেই।’
আরেক নামি সাংবাদিক সুধীর চৌধুরী লিখেছেন, ‘কিছুক্ষণ আগেই আমার এক সহকর্মীর ফোন এল। যা শুনলাম, তাতে হাত কাপতে শুরু করল। আমাদের বন্ধু ও সহযোগী রোহিতের মৃত্যুর খবর শুনলাম। এই ভাইরাস এত ঘনিষ্ঠ কারুর প্রাণ কেড়ে নেবে তা কল্পনাও করতে পারিনি। ঈশ্বর সুবিচার করলেন না।’
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























