আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:২০, ৩০ এপ্রিল ২০২১
আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা ৩১ মে পর্যন্ত বাড়াল ভারত
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আগামী ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।
ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) শুক্রবার টুইটারে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ান হয়েছে। তবে এই নিয়ন্ত্রণ আন্তর্জাতিক পণ্য পরিবাহী বা কার্গো বিমানের ক্ষেত্রে কার্যকর হবে না।
লকডাউনের শুরু থেকেই আন্তর্জাতিক বিমানের ওঠা-নামায় নিষেধাজ্ঞা জারি করেছিল ডিজিসিএ। ভারতে ক্রমশ বাড়তে থাকা করোনা সংক্রমণের কারণে মেয়াদ আরও বাড়ানো হলো।
তবে ‘বন্দে ভারত মিশন’-এর মাধ্যমে আন্তর্জাতিক বাবল তৈরি করে এর আগে যেসব ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছিল, সেগুলো চালু থাকছে।
অবশ্য বাবলে যুক্ত অন্য দেশগুলো আপত্তি না জানালেই এসব বিশেষ ফ্লাইট চলবে বলে জানিয়েছে ডিজিসিএ।
ভারতে ২০২০ সালের ২৩ মার্চ থেকে বন্ধ রয়েছে আন্তর্জাতিক উড়োজাহাজের ওঠানামা। দেশটিতে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এই নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ডিজিসিএ।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























