ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৯, ৩০ এপ্রিল ২০২১
আপডেট: ২১:৪৪, ৩০ এপ্রিল ২০২১

ভোট শেষ হতেই পশ্চিমবঙ্গে কঠোর বিধিনিষেধ আরোপ

শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। আর এর মধ্যেই কঠোর বিধিনিষেধ আরোপ করল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মেনে শুক্রবার সন্ধ্যায় একটি নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য সরকার।

সেখানে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকেই অনির্দিষ্টকালের জন্য সিনেমা হল, শপিংমল, বিউটি পার্লার, রেস্তোরা, বার, ক্রীড়াঙ্গণ, জিম, স্পা এবং সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ রাখতে হবে।

ওষুধ বা মুদির দোকান খোলা থাকলেও অন্য দোকানপাট এবং বাজার সকাল-বিকেলে কিছু সময়ের জন্য খোলা রাখা যাবে। সামাজিক এবং সাংস্কৃতিক সব অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের ধারণা, ভোট শেষ হতেই যেভাবে কড়া পদক্ষেপ নেয়া হল, তাতে ২ মে ফলাফলের পর রাজ্য আরও বেশি কড়াকড়ি আরোপ করবে। প্রয়োজন হলে সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্য নাইট কারফিউ জারি করা হতে পারে।

নির্দেশনা অনুযায়ী, বাজার-হাট শুধুমাত্র খোলা থাকবে সকালে ৭টা থেকে ১০ পর্যন্ত এবং বিকেলে ৩ টা থেকে ৫ টা। যদিও ওষুধের দোকান এবং মুদির দোকানের মতো জরুরি পরিষেবা এই নির্দেশিকার আওতার বাইরে থাকছে।

ভোটগণনা এবং ফল প্রকাশের পর সব মিছিল ও বিজয়োৎসবের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশনা মানার কথা বলা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ