আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৩:১৩, ৩০ এপ্রিল ২০২১
ভারতকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি চীনের
নরেন্দ্র মোদি ও শি জিনপিং
করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত ভারতকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এ লক্ষ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এক বার্তা পাঠিয়েছেন।
প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বান্তনা দিয়ে বার্তা পাঠিয়েছনে। যাতে তিনি ভারতের সঙ্গে মহামারি-প্রতিরোধী কার্যক্রম জোরদার ও সম্প্রতি ভারতে বেড়ে যাওয়া সংক্রমণ নিয়ন্ত্রণে সাহায্য করতে ইচ্ছা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি করোনাভাইরাস প্রতিরোধে ভারতকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। চীনে উৎপাদিত মহামারিরোধী সরঞ্জাম দ্রুত ভারতে প্রবেশ করছে বলেও জানান তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে দেয়া বার্তায় ওয়াং বলেন, ভারত এখন যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে তার সঙ্গে চীনা পক্ষ সমব্যথী এবং ভারতকে আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
বার্তায় তিনি লেখেন, ‘করোনাভাইরাস মানবজাতির একটি সাধারণ শত্রু এবং এটি সম্মিলিতভাবে মোকাবিলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি ও সমন্বয় প্রয়োজন। চীনা পক্ষ করোনা মোকাবিলায় ভারতের সরকার ও জনগণের লড়াইকে আন্তরিক সমর্থন জানায়।’
তিনি আরও বলেন, ‘ভারতের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা ও সাহায্য চীন দিয়ে যাবে। আমরা আশা করি ও বিশ্বাস করি যে, ভারতীয় সরকারের নেতৃত্বে ভারতের জনগণ দ্রুতই মহামারিকে জয় করতে সক্ষম হবে।’
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























