ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৫, ১ মে ২০২১
আপডেট: ১৪:১২, ১ মে ২০২১

৬.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

জাপানের উত্তর পূর্বাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ৮ মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্প। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভয়াবহ এ কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইশিনোমাকি শহর থেকে ৩৮ কিলোমিটার দূরে।

এদিকে  জাপান আবহাওয়া সংস্থার বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৬। এতে রাজধানী টোকিওর ভবনগুলোও কেঁপে উঠেছিল। 

ভূমিকম্পের ফলে ভুক্তভোগী অঞ্চলগুলোতে ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, ভূমিকম্পে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় সেন্দাই শহরে একটি ভবন ভয়াবহভাবে দুলছে। এমনকি কম্পনের কেন্দ্রস্থল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে টোকিওতেও অনুভূত হয়েছে এর রেশ।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত ওনাগাওয়া পারমাণবিক কেন্দ্র। তবে কম্পনের কারণে সেখানে কোনো সমস্যা তৈরি হয়নি বলে জানিয়েছে পরিচালনা কর্তৃপক্ষ।

ভূমিকম্পের জেরে বন্ধ রয়েছে জাপানের উত্তরাঞ্চলীয় বুলেট ট্রেন সেবা। সেটি আবার কখন চালু হবে তা এখনো নিশ্চিত নয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ