আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:২২, ১ মে ২০২১
ভারতের বাইরে টিকা উৎপাদনের পরিকল্পনা সেরামের
আদর পুনাওয়ালা
ভারতে করোনাভাইরাসের প্রকোপে শনাক্ত আর মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদিকে দেশটিতে টিকার জোগান দিতে সমস্যা হচ্ছে। এমন পরিস্থিতিতে সংকট মেটাতে ভারতের বাইরেও টিকা উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সেরাম ইনস্টিটিউট।
শুক্রবার সেরামের সিইও আদর পুনাওয়ালা দ্য টাইমসকে জানিয়েছেন, দেশজুড়ে কোভিশিল্ডের জোগান দিতে সমস্যা হচ্ছে। আরও উৎপাদন বাড়াতে হবে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুনাওয়ালা বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিষয়টি ঘোষণা করা হবে।’
গত সপ্তাহে সেরাম সিইও জানিয়েছিলেন, জুলাই মাসের মধ্যে মাসে ১০ কোটি ডোজ উৎপাদন করার লক্ষ্যমাত্রা নিয়েছেন তারা। যদিও পরে তিনি জানান, মে মাসের মধ্যেই সেই লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা করা হয়েছে।
ভারতে সংক্রমণের লাগাম টানতে টিকাদানের ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। জানিয়েছে, শনিবার থেকে টিকাদান শুরু করতে পারছে না তারা। কারণ পর্যাপ্ত টিকা এখন পর্যন্ত তাদের হাতে নেই।
এদিকে বিভিন্ন রাজ্য জানিয়েছে, তবে কেন্দ্রীয় সরকারের ঘোষণার পরেও একাধিক রাজ্য জানিয়েছে, শনিবার থেকে টিকাদান শুরু করতে পারছে না তারা। কারণ পর্যাপ্ত টিকা এখন পর্যন্ত তাদের হাতে নেই।
এদিকে সেরামকে দেড় কোটি ডোজ টিকার আগাম টাকা পরিশোধ করেও অর্ধেকের কম টিকা পেয়েছে বাংলাদেশ।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























