আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:০৯, ২ মে ২০২১
করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৩২ লাখ
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনাভাইরাস কেড়ে নিয়েছে আরও সাড়ে ১২ হাজারের বেশি মানুষের প্রাণ। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৩২ লাখ ছাড়িয়েছে।
এছাড়া ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৮৯ হাজার। তাদের নিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের ১৫ কোটি ২৮ লাখ পেরিয়েছে।
ভাইরাসটিকে সবচেয়ে আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত ৩ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৮ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৯০ হাজার ৭০৪ জন মারা গেছেন।
আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৪৭ লাখ ২৫ হাজার ৯৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৬ হাজার ৫৬৫ জনের।
অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৫৬ জন এবং মারা গেছেন ২ লাখ ১৫ হাজার ৫২৩ জন।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























