ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫১, ২ মে ২০২১
আপডেট: ১৪:৫৪, ২ মে ২০২১

বিধানসভা নির্বাচন: বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। রোববার সকালে গণনা শুরু হওয়ার পরও তেমনটাই দেখা গেছে। তবে সময় যত গড়াচ্ছে তৃণমূল ও বিজেপির ব্যবধান ততই বাড়ছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ২০৬টি আসনে এগিয়ে তৃণমূল। অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে ৮৩ টি আসনে। বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৫টি আসনে। 

তবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল এগিয়ে গেলেও নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পিছিয়ে পড়েছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে।

পশ্চিমবঙ্গে বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়। ফলে আজ ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যেই।

তৃণমূল ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে পেয়েছিল ২১১টি আসন। কংগ্রেস ও বামফ্রন্ট পেয়েছিল যথাক্রমে ৪৪ ও ৩২টি আসন। বিজেপি’র ঝুলিতে ছিল মাত্র ৩টি। অন্যান্যরা পেয়েছিল ৪টি আসন।

তবে ছবিটা বদলে যায় ২০১৯ সালের লোকসভা নির্বাচনে। এই নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল পর্যালোচনা করলে দেখা যাবে, রাজ্যে ১৬৪টি আসনে এগিয়ে ছিল তৃণমূল। এক ধাক্কায় ১২১টি আসনে এগিয়ে যায় বিজেপি। অন্য দিকে কংগ্রেস এগিয়েছিল ৯টি আসনে। বামফ্রন্ট ও অন্যান্যরা একটিও আসন পায়নি।

ভারতে এই দফায় পাঁচটি রাজ্যে নির্বাচন হচ্ছে। আসাম আর পদুচেরিতে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। কেরালায় টানা দ্বিতীয়বার সরকার গঠন করতে যাচ্ছে বামজোট। আর তামিলনাড়ুতে জয়ের পথে ডিএমকে-কংগ্রেস জোট।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ