আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৮:১৯, ২ মে ২০২১
সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে কানাডায় হাজার হাজার মানুষের বিক্ষোভ
করোনাভাইরাসে তৃতীয় ঢেউ রুখতে নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা সরকার। এর বিরোধীতা করে শনিবার মন্ট্রিলের অলিম্পিক স্টেডিয়ামে হাজার হাজার লোক সমাবেশ করেছে।
সমাবেশের শুরুতেই কিছু বিক্ষোভকারীকে পুলিশ আটক করে। সমাবেশে মাস্ক, কারফিউ ও হেলথ পাসপোর্টের বিরুদ্ধে অবস্থান নেয় বিক্ষোভকারীরা।
সমাবেশে ঠিক কত সংখ্যক লোক অংশ নিয়েছে সে সম্পর্কে পুলিশ কিছু না বললেও দেশটির সংবাদমাধ্যম বলছে এ সংখ্যা প্রায় ৩০ হাজার।
বিক্ষোভকারীদের অধিকাংশেরই মুখে মাস্ক ছিল না। সামাজিক দূরত্ব মানারও কোন লক্ষণ ছিল না। তারা করোনা প্রতিরোধে সরকারের নেওয়া নিষেধাজ্ঞাকে অন্যায্য বলে দাবি করে। তারা মাস্ক পরা বাধ্যতামূলকের সমালোচনা ও জানুয়ারি থেকে জারি থাকা কারফিউর বিরুদ্ধেও কথা বলে।
সমাবেশের আয়োজকেরা করোনা প্রতিরোধে নেওয়া স্বাস্থ্য পদক্ষেপসমূহ বাতিলের দাবি জানায়।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই সমাবেশকে ‘খুবই হতাশাজনক’ বলে উল্লেখ করেছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























