ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ২ মে ২০২১
আপডেট: ১৭:৩৭, ২ মে ২০২১

নিজ আসন নন্দীগ্রামেই হেরে যাচ্ছেন মমতা!

মমতা বন্দোপাধ্যায়

মমতা বন্দোপাধ্যায়

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সর্বশেষ পাওয়া তথ্য মতে, বিজয়ী হবে তৃণমূল কংগ্রেস। তবে দলটির প্রধান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তার নিজের আসন নন্দীগ্রামে পিছিয়ে আছেন।

রোববার সকাল থেকে ষষ্ঠ রাউন্ডের ভোট গণনায় নন্দীগ্রাম আসনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী ৭ হাজার ২৬২ ভোটে মমতার চেয়ে এগিয়ে আছেন। এ আসনে মোট ১৭ রাউন্ডে ভোট গণনা হবে বলে আনন্দবাজার জানিয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, সকাল ৯ টা ২০ মিনিটে প্রথম রাউন্ডে ১ হাজার ৪শ ৯৭ ভোটে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু। সকাল ৯ টা ৪৫ মিনিট দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে লিড বাড়িয়ে ৪,৫০০-এর বেশি ভোটে এগিয়ে যান শুভেন্দু। 

তৃতীয় রাউন্ড শেষে মমতার সঙ্গে তার ভোটের ব্যবধান দাঁড়ায় ৭ হাজার ২৬২। 

তবে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পঞ্চম রাউন্ডের শেষে ৩,৬৮৬ ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। কমেছে তার লিড। ব্যবধান কমিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু গত বছরের ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। গত ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট হয়। এই দফার ভোটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আকর্ষণের কেন্দ্রে ছিল নন্দীগ্রাম। 

ভোটের আগে মমতাকে হারানোর ‘চ্যালেঞ্জ’ দিয়েছিলেন শুভেন্দু। তৃণমূলনেত্রী কলকাতায় নিজের আসন ছেড়ে নন্দীগ্রামে দাঁড়িয়ে সে চ্যালেঞ্জ গ্রহণও করেন। এখনও পর্যন্ত প্রাপ্ত ফলে মমতা এই আসনে হেরে যাচ্ছেন।

এর আগে মমতা বলেছিলেন, তিনি নিশ্চিত, এই আসনে ৯০ শতাংশ ভোট পেয়ে তিনিই জিতবেন। অন্যদিকে, শুভেন্দু বলেছিলেন, তিনি অন্তত ৭০ হাজার ভোটের ব্যবধানে মমতাকে হারাবেন। এবার দেখা যাক কি হয়?

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ