ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৫, ২ মে ২০২১
আপডেট: ১৮:২১, ২ মে ২০২১

নন্দীগ্রামের মুকুট উঠল মমতার মাথায়

মমতা বন্দোপাধ্যায়

মমতা বন্দোপাধ্যায়

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নন্দীগ্রামের মুকুট উঠল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায়। ১২০১ ভোটের ব্যবধানে শুভেন্দু অধিকারীকে হারিয়েছেন তিনি।

এর আগে ১৬তম রাউন্ডের গণনা শেষে ৬ ভোটে এগিয়ে ছিলেন মমতার দীর্ঘদিনের রাজনৈতিক শীষ্য শুভেন্দু অধিকারী।....বিস্তারিত

সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, ২০১১ সালে মমতা যখন পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসেন সেবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল নন্দীগ্রাম। সে সময় মমতারই প্রার্থী শুভেন্দু অধিকারী এবার ছিলেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী।

শুভেন্দু গত বছরের ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। নন্দীগ্রামে শুভেন্দুকে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে হারালেন মমতা। শুভেন্দুর চেয়ে এক হাজার ২০১ ভোট বেশি পেয়েছেন তিনি।

রোববার সকালে ভোট গণনার পর থেকেই নিজ আসনে মমতার হেরে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু শেষমেশ জয় ছিনিয়ে নিলেন মমতা।

পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো সরকার গড়তে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের ভোট গণনায় দেখা গেছে ২০৬ টিতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস প্রার্থী।

এক সময় মমতার ‘লেফটেনেন্ট’ হিসেবে পরিচিত শুভেন্দু এবারই প্রথম পদ্মফুল নিয়ে লড়েন। ২০১৬ সালে এ আসনে ঘাসফুলের প্রার্থী হিসেবে জয়ী হওয়া শুভেন্দু গতবছর ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

গত ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় রাজ্য বিধানসভার ২৯২ আসনে ভোট হয়। সেই নির্বাচনের ফলাফল আজ গণনা করা হয়।

এবার ভোটের আগে মমতাকে হারানোর ‘চ্যালেঞ্জ’ দিয়েছিলেন শুভেন্দু। তৃণমূলনেত্রী কলকাতায় নিজের আসন ছেড়ে নন্দীগ্রামে দাঁড়িয়ে সে চ্যালেঞ্জ গ্রহণও করেন। অবশেষে হাসি হাসলেন মমতা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ