ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৪, ৩ মে ২০২১
আপডেট: ১৪:৫৪, ৩ মে ২০২১

করোনায় মৃত্যুতে মেক্সিকোকে টপকে শীর্ষ তিনে ভারত

করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। সংক্রমণ এবং মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশটিতে। এবার করোনায় মৃত্যুতে বৈশ্বিক তালিকায় মেক্সিকোকে টপকে শীর্ষ তিনে উঠে এসেছে দেশটি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সোমবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জন।

একই সাথে মারা গেছেন ৩ হাজার ৪১৭ জন। ফলে মেক্সিকোকে পিছনে ফেলে তালিকায় তৃতীয় স্থান দখল করল ভারত।

ভারতের সামনে এখন রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। অবশ্য করোনা সংক্রমণে সারা বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জন মারা গেছেন।

চতুর্থ স্থানে চলে যাওয়া মেক্সিকোতে মৃত্যু হয়েছে ২ লাখ ১৭ হাজার ১৬৮। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৪৭ হাজার ৭৮০ জন।

করোনায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৩ কোটি ৩১ লাখ ৮০ হাজার ৪৪১ জন রোগী। মারা গেছেন ৫ লাখ ৯১ হাজার ৬২ জন।

করোনায় মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিত এখন পর্যন্ত মারা গেছে ৪ লাখ ৭ হাজার ৭৭৫ জন। প্রায় ১ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার শনাক্ত নিয়ে সংক্রমণে বিশ্বে তৃতীয় অবস্থানে আছে লাতিন আমেরিকার দেশটি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ