আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২২:০৯, ৪ মে ২০২১
মমতার শপথ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেলেন যারা
মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যাপাধ্যায়। করোনাকালে সীমিত পরিসরে আয়োজিত হবে এই অনুষ্ঠান। যাতে বিরোধী দলের একাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বুধবার (৫ মে) সকাল ১০ টা ৪৫ মিনিটে রাজভবনে মমতার শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সীমিত পরিসরে আয়োজিত হলেও বিরোধী দলের নেতাদের ঠিকই আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণ পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিদায়ী বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, গত বিধানসভার বিরোধী নেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যকে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
বিরোধী নেতা ছাড়াও নিজের দলের বেশ কয়েকজনকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি, ভোটকুশলী প্রশান্ত কিশোর (পি কে), পুর প্রশাসক ফিরহাদ হাকিম, দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি, বিদায়ী মন্ত্রী সুব্রত মুখার্জি, রাজ্যসভার সংসদ সদস্য সুব্রত বক্সি প্রমুখ।
উল্লেখ্য, ভারতের বিধানসভা নির্বাচনে ২৯২ আসনের মধ্যে ২১৩টি আসনে জিতেছে তৃণমূল। বিজেপি জয় পেয়েছে ৭৭টিতে। যদিও গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রামে জিততে পারেননি মমতা। তবে পরাজিত হলেও সংবিধান অনুযায়ী হওয়ার সুযোগ আছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























