ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩, ৫ মে ২০২১
আপডেট: ১৫:৩৩, ৫ মে ২০২১

আধ ঘণ্টা অক্সিজেন সরবরাহ ব্যাহত, ৫ করোনা রোগীর মৃত্যু

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে অক্সিজেনের সংকট দিন দিন প্রকট হচ্ছে। এবার উত্তরাখণ্ডের হাসপাতালে অক্সিজেন সরবরাহ ব্যাহত হওয়ায় একসঙ্গে পাঁচ করোনা রোগীর মৃত্যু হয়েছে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, অক্সিজেন পরিষেবায় ব্যাঘাত ঘটায় প্রায় ৩০ মিনিট কোভিড ওয়ার্ডে অক্সিজেন বন্ধ ছিল। অক্সিজেন ছাড়াই পড়ে থাকতে হয়েছিল রোগীদের। আর তাতেই জনের মৃত্যু হয় বলে অভিযোগ।

বুধবার ভোরে হরিদ্বার জেলার রুরকির একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, আচমকাই অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটে। ফলে প্রায় আধ ঘণ্টা অক্সিজেন পাননি রোগীরা।

যে পাঁচ জন মারা গেছেন, তাদের মধ্যে ১ জন ভেন্টিলেটরে ছিলেন। বাকিরা ছিলেন অক্সিজেন বেডে।

এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হরিদ্বারের জেলাশাসক সি রবিশঙ্কর। হাসপাতালের অডিট টিমও নিজেদের মতো করে তদন্ত শুরু করেছে। হাসপাতালে অক্সিজেনের চাহিদা কত, সেই তুলনায় সরবরাহ কত, তা নিয়ে রিপোর্ট তৈরি করা হচ্ছে।

ঘটনাটি এমন সময় ঘটল, যখন এলাহাবাদ হাইকোর্ট বলছে, অক্সিজেনের অভাবে হাসপাতালে কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু অপরাধমূলক ঘটনার মধ্যে। শুধু তাই নয়, এই ধরনের ঘটনা গণহত্যা থেকে কম নয় বলেও জানিয়েছে আদালত।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ