আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ০০:২২, ৬ মে ২০২১
বিদেশি হজযাত্রীদের প্রবেশ নিষিদ্ধের পরিকল্পনা সৌদির!
করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি এবং নতুন ধরন সংক্রমণের আশঙ্কায় চলতি বছর শুধু স্থানীয় বাসিন্দাদের জন্য পবিত্র হজের অনুমতি সীমিত রাখার পরিকল্পনা করছে সৌদি সরকার।
সৌদি আরবের দুটি সরকারি সূত্রের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর ফলে এবারও বিশ্বের অন্য দেশের মুসলিমরা হজে অংশগ্রহণের সুযোগ পাবেন না।
জানা গেছে, সৌদি আরবের নাগরিক ও বাসিন্দাদের মধ্যে যারা টিকা নিয়েছেন অথবা হজের কয়েক মাস আগেই কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন, কেবল তারাই এ বছর হজের অনুমতি পাবেন।
যদিও সূত্র বলেছে, বিদেশি হজযাত্রীদের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা চলছে ঠিকই তবে তা অনুসরণ করা হবে কি না সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।
করোনা মহামারীর কারণে গত বছরও এভাবে হজের আয়োজন করেছিল সৌদি কর্তৃপক্ষ। বিশ্বের বেশিরভাগ দেশে মহামারী করোনা সংক্রমণ বাড়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছিল দেশটি। এবারো একই রকম সিদ্ধান্ত নেওয়ার কথা বিবেচনা করছে দেশটি।
মহামারীর আগে প্রতি বছর বিশ্বের নানান প্রান্ত থেকে পঁচিশ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলিম ইসলামের দুই পবিত্র স্থান মক্কা এবং মদিনা পরিদর্শনের মাধ্যমে হজ আদায় করে থাকেন। এছাড়া বছরজুড়ে ওমরাহ হজ করেন অনেকে। এতে সৌদির আয় হয় ১২ বিলিয়ন ডলার।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























