আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:৪৩, ৬ মে ২০২১
আবারও একদিনে করোনা শনাক্তের রেকর্ড ভারতের, মৃত্যু আরও ৪ হাজার
গত একদিনে ভারতে আরও চার হাজার মানুষের মৃত্যু হয়েছে। চলতি মাসে ভারতে করোনা আরও ভয়ংকর হতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, একদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮২ জনের।
এ নিয়ে ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ৮৫২ জন। মারা গেছেন ২ লাখ ৩০ হাজার ১৫১ জন।
ভারতে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আগের রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। প্রচণ্ড অক্সিজেন সংকটে মৃত্যু হয়েছে বহু মানুষের। শ্মশানে জায়গার সংকুলান না হওয়ায় দিল্লিসহ কয়েক রাজ্যে গণচিতা তৈরি করা হয়েছে। খোঁড়া হচ্ছে গণকবর এবং মরদেহ পোড়াতে বানানো হয়েছে অস্থায়ী শ্মশান।
কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ে ভেঙে পড়েছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। কিছুতেই পরিস্থিতি সামাল দিতে পারছে না দেশটি। প্রতিদিন সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে।
এদিকে, গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ হাজার ২৭৮ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৭ হাজার ৭৩১ জন। বৃহস্পতিবার (৬ মে) সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩২ লাখ ৫৫ হাজার ২৭০ জন। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৫৮ লাখ ২০ হাজার ২৪৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ কোটি ৩৯ লাখ ৭৮ হাজার ১১৮ জন। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























