আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩, ৬ মে ২০২১
আপডেট: ১১:৪১, ৬ মে ২০২১
আপডেট: ১১:৪১, ৬ মে ২০২১
নাইজারে সন্ত্রাসী হামলায় ১৫ সেনার মৃত্যু
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সেনাবাহিনীর একটি পোস্টে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ১৫ সৈন্য নিহত ও চার জন আহত হয়েছেন।
বুধবার (৫ মে) নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (৪ মে) দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তিলাবেরিতে হামলার এ ঘটনা ঘটেছে।
এলাকাটি মালি ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী। এর দুই দিন আগে তিলাবেরির নিকটবর্তী তাহৌয়া অঞ্চলে বন্দুকধারীদের আরেকটি হামলায় ১৬ সৈন্য নিহত হয়েছিল।
বিবৃতিতে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত সৈন্যরা জঙ্গিবিরোধী বিশেষ অভিযান ‘আলমাহাউ’ এর অংশ ছিল। মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলে করে আসা সশস্ত্র ব্যক্তিরা তাদের ওপর হামলা চালায়।
বিবৃতিতে হামলাকারীদের ‘সন্ত্রাসী’ বলে বর্ণনা করা হয়েছে।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























