ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৫, ৬ মে ২০২১
আপডেট: ১৯:০৭, ৬ মে ২০২১

আইসিইউতে ৬ লাশ রেখে পালালেন চিকিৎসক-নার্সরা (ভিডিও)

ভিডিও থেকে সংগৃহীত

ভিডিও থেকে সংগৃহীত

মহামারী করোনাভাইরাসের প্রকোপে ভারতের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে। অক্সিজেনের অভাবে প্রতিদিনই মৃত্যুবরণ করছেন অজস্র মানুষ। হাসপাতালে পাওয়া যাচ্ছে না সিট। এমন সময়ে দেশটির গুরুগাঁওয়ের একটি হাসপাতালে আইসিইউতে রোগীর লাশ রেখে  তালাবদ্ধ করে পালিয়েছেন চিকিৎসক-নার্সরা।

জানা গেছে, এক ব্যক্তির আত্মীয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। শুক্রবার রাতে তাকে দেখতে হাসপাতালে যান তিনি। কিন্তু সেখানে গিয়ে দেখতে পান সেখানে কোনো চিকিৎসক, নার্স বা হাসপাতালের কর্মী নেই। এরপর তিনি আইসিইউতে গিয়ে দেখতে পান সেটি তালাবদ্ধ এবং বেড ও মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে কয়েকজনের লাশ পড়ে আছে। 

মৃত ব্যক্তিদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে অক্সিজেন শেষ হয়ে গেলে চিকিৎসক ও স্টাফরা আইসিইউতে রোগীদের ফেলে রেখে পালিয়ে যান। 

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তারা মৃত ব্যক্তিদের আত্মীয়দের হামলার শিকার হতে পারেন, এই আশঙ্কায় হাসপাতালের ক্যান্টিনে আত্মগোপন করেছিলেন।

হাসপাতালটির পরিচালক ড. স্বাতী রাঠোর বলেন, অক্সিজেন সংকটের বিষয়টি স্থানীয় সরকারি কর্মকর্তা এবং রোগীর আত্মীয়দের জানানো হয়েছিল। কিন্তু তারপরও অক্সিজেন পাওয়া যায়নি। পরে রাত ১১টা নাগাদ ৬ জন রোগী মারা যান।

গুরগাঁওয়ের জেলা প্রশাসক যশ গার্গ বলেন, রোগীদের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। পরিস্থিতি সামলাতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালটিতে মৃত্যুর ঘটনার তদন্ত হচ্ছে। 

ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগাঁওয়ের একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে করোনাভাইরাসে আক্রান্ত ৬ রোগীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৩০ এপ্রিল) হরিয়ানা রাজ্যর গুরগাঁও জেলার কৃতী হাসপাতালে এ ঘটনা ঘটে। 

ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগাঁওয়ের একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে করোনাভাইরাসে আক্রান্ত ৬ রোগীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৩০ এপ্রিল) হরিয়ানা রাজ্যর গুরগাঁও জেলার কৃতী হাসপাতালে এ ঘটনা ঘটে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ