আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ০০:১০, ৭ মে ২০২১
ব্রাজিলে গোলাগুলিতে পুলিশসহ ২৫ জনের মৃত্যু
ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে গোলাগুলিতে এক পুলিশ অফিসারসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, রিও ডি জেনিরো শহরে জাকারেজিনহো এলাকায় অপরাধীদের ধরতে অভিযানে গেলে এই গোলাগুলির ঘটনা ঘটে। মাদক পাচারকারীরা তাদের গ্যাংয়ের জন্য শিশুদের নিয়োগ দিচ্ছে বলে খবর পেয়ে সাদা পোশাকে পুলিশ এই অভিযান শুরু করে।
গোলাগুলির সময় একটি মেট্রো ট্রেনের দুজন যাত্রী গুলিবিদ্ধ হলেও তারা প্রাণে বেঁচে যান।
রিও ডি জেনিরো পুলিশ আন্দ্রে লিওনার্দো ডি মেলো ফ্রিয়াস নামের তাদের একজন পরিদর্শক নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তারা বলছে, তার পছন্দের পেশাকে তিনি সম্মানিত করেছেন। আমরা তাকে মিস করবো।
স্থানীয় খবরে বলা হয়েছে, এই অভিযানের লক্ষ্য ছিল মাদক পাচার, ছিনতাই, খুন এবং অপহরণে জড়িতদের ধরার।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























