আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:৪২, ৭ মে ২০২১
বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ১৫ কোটির বেশি মানুষ
গত ২৪ ঘণ্টায় চীনের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও সাড়ে ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩২ লাখ ৬৯ হাজার। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৬৬ লাখেরও বেশি মানুষ।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (৭ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১৩ হাজার ৭৪৫ জন এবং নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮ লাখ ৪৪ হাজার ৩৯৯ জনের শরীরে।
নতুন মৃতদের নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩২ লাখ ৬৯ হাজার ৪৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার ৬৫৬ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৯০৫ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ৬১৯ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ৬ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় বিশ্বের সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজার ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ২৮৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড সংখ্যক ৩ হাজার ৯২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৭১ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৫০ লাখ ৯ হাজার ২৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ১৭ হাজার ১৭৬ জনের।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























