ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪২, ৭ মে ২০২১
আপডেট: ১২:৩৫, ৭ মে ২০২১

বোমা হামলায় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ আহত

মালদ্বীপের রাজধানী মালেতে এক বোমা বিস্ফোরণে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ আহত হয়েছেন। বর্তমানে তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

জানা যায়, বৃহস্পতিবার (৬ মে)  স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় তার বাসভবনের বাইরে বিস্ফোরণ ঘটে।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মালদ্বীপের সাবেক এ প্রেসিডেন্ট বর্তমানে পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

পুলিশ বলছে, হাসপাতালে তার চিকিৎসা চলছে। বিস্ফোরণে বিদেশি পর্যটকও আহত হয়েছেন বলে জানা গেছে। নাশিদ তার গাড়িতে প্রবেশের সময়ই বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ