ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৪, ৭ মে ২০২১
আপডেট: ১৬:৩৫, ৭ মে ২০২১

এবার এক ডোজের করোনা টিকা আনছে রাশিয়া

করোনাভাইরাস প্রতিরোধে দুই ডোজের পাশাপাশি এক ডোজের টিকা আনার ঘোষণা দিয়েছে রাশিয়া। এটি স্পুটনিক-ভি টিকার আরেকটি সংস্করণ, যাকে বলা হচ্ছে স্পুটনিক লাইট। 

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এর পক্ষ থেকে এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।

এতে বলা হয়েছে, স্পুটনিক-ভি টিকার দু’টি ডোজ নিলে তার কার্যকারিতা হবে ৯১.৬ শতাংশ। তবে এক ডোজের ক্ষেত্রে কার্যকারিতা কিছুটা কমে হবে ৭৯.৪ শতাংশ। টিকা নেয়ার ২৮ দিন পর প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে তেমনটাই জানা গেছে।

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ২০২০ সালের ৫ ডিসেম্বর থেকে এ বছরের ১৫ এপ্রিল পর্যন্ত চলা পরীক্ষার ভিত্তিতেই অনুমোদন দেয়া হয়েছে স্পুটনিক লাইটকে। অল্প সময়ে অধিক সংখ্যক মানুষকে টিকা দিতে হলে এই টিকা কার্যকর হবে। দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা সম্ভব হবে।

বিশ্বের ৫৯টি দেশে স্পুটনিক ব্যবহার করা হয়েছে। প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন মানুষের ওপর এটি প্রয়োগ করা হয়েছে। এর কার্যকারিতা ৯১ দশমিক ৬ শতাংশ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ