ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০০, ৭ মে ২০২১
আপডেট: ১৮:১৫, ৭ মে ২০২১

বিচ্ছেদের পর মেলিন্ডা পেলেন বিল গেটসের ২০০ কোটি ডলার

মেলিন্ডা গেটস এবং  বিল গেটস

মেলিন্ডা গেটস এবং বিল গেটস

দীর্ঘ ২৭ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন বিশ্বের অন্যতম ধনী দম্পতি বিল গেটস এবং মেলিন্ডা গেটস। দাম্পত্য জীবনের অবসান ঘটতেই শুরু হয়ে গেছে সম্পদের হস্তান্তর।

অবশেষে বিল গেটসের সংস্থা ক্যাসকেড ইনভেস্টমেন্ট তাদের প্রায় ২০০ কোটি ডলারের শেয়ার মেলিন্ডা গেটসের নিয়ন্ত্রণাধীন দু’টি সংস্থায় বিনিয়োগ করেছে।

জানা গেছে, ক্যাসকেড ইনভেস্টমেন্ট সংস্থাটি বিল গেটসের বৃহত্তম সম্পদ। কোকা-কোলা ফেমসা এবং গ্রুপো টেলেভিসা নামে মেলিন্ডা গেটসের দুটি সংস্থায় স্টক স্থানান্তর করেছে ক্যাসকেড।

বিল-মেলিন্ডার বিচ্ছেদ ঘোষণার দিনই বিভিন্ন সূত্র থেকে বড় মাপের সম্পদের স্থানান্তরের সম্ভাবনার রিপোর্ট আসছিল।

তাদের যৌথ সম্পত্তির ভাগ কীভাবে হবে, তা নিয়েও জোর চর্চা চলছে। এরই মধ্যে বিল গেটসের সংস্থা ক্যাসকেড থেকে বড় মাপের শেয়ার হস্তান্তর হলো।

১৯৮০-এর দশকের শেষ দিকে মেলিন্ডা বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিতে যোগ দিলে দুজনের পরিচয় হয়। পরে তারা প্রণয়ে জড়ান, সেই প্রণয় ১৯৯৪ সালে গড়ায় পরিণয়ে। তাদের এ ২৭ বছরের দীর্ঘ সংসারে ঘর আলো করে আসে তিন সন্তান।

সোমবার (৩ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটার দিকে এক টুইট বার্তায় তারা ঘোষণা দিয়েছেন, 'আমাদের সম্পর্কটি নিয়ে অনেক চিন্তা ভাবনা ও কাজের পর আমরা আমাদের বিয়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি।'....বিস্তারিত

গেটস দম্পতির তিন সন্তানের মধ্যে বয়সে সবার বড় জেনিফার। তার ভাই রোরির বয়স ২২ বছর। আর ১৯ বছর বয়সী ফোয়েব সবার ছোট। তারা সবাই সিয়াটলে বড় হয়েছেন এবং পড়েছেন লেকসাইড হাইস্কুলে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ