আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ০০:২০, ৮ মে ২০২১
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদের অবস্থা সঙ্কটাপন্ন
বোমা হামলায় আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও সংসদের বর্তমান স্পিকার মোহাম্মাদ নাশিদের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।
বৃহস্পতিবার (৬ মে) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় মোহাম্মাদ নাশিদের বাসভবনের বাইরে বিস্ফোরণ ঘটে। বোমায় নাশিদের দেহে কয়েক জায়গায় আঘাত লাগে। তাকে এডিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কয়েকটি ‘সফল’ অস্ত্রপচার করা হয়।
শুক্রবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নাশিদ ‘একটি সফল, চূড়ান্ত সঙ্কটাপন্ন, জীবন রক্ষাকারী প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন’।
টুইটারে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ‘গত ১৬ ঘণ্টা ধরে আমরা তার মাথা, বুক, পাকস্থলি ও অঙ্গে অস্ত্রপচার করেছি। তিনি ইন্টেনসিভ কেয়ারে গুরুতর পরিস্থিতিতে রয়েছেন।’
এর আগে নাশিদের ভাই নাজিম সাত্তার শুক্রবার টুইট করেন, ‘তারা অস্ত্রপচার সম্পন্ন করেছেন এবং সুস্থ হতে এখন দীর্ঘ পথ বাকি।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নাশিদের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তাকে ‘কখনো ভয় দেখানো যাবে না’।
মামুন আবদুল গাইয়ুমের ৩০ বছরের শাসনের পর মোহাম্মাদ নাশিদ ২০০৮ সালে মালদ্বীপে প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
২০১২ সালে অভ্যুত্থানের মাধ্যমে নাশিদ ক্ষমতাচ্যুত হন। এর পরের বছর বিতর্কিত নির্বাচনে গাইয়ুমের সৎ ভাই আবদুল্লা ইয়ামিনের কাছে তিনি পরাজিত হন।
২০১৯ সালে নাশিদ সংসদীয় নির্বাচনে অংশ নিয়ে স্পিকার হিসেবে নির্বাচিত হন। এটি মালদ্বীপের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর পদ।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























