ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৩, ৭ মে ২০২১
আপডেট: ০০:২২, ৮ মে ২০২১

বাংলাদেশসহ ৭ দেশ ফ্রান্সের কোয়ারেন্টাইন তালিকায়

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কয়েকটি দেশ থেকে ফ্রান্সে পৌঁছে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার আদেশ জারি করেছিল দেশটির সরকার। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশসহ আরও সাতটি দেশ।

শুক্রবার সরকারি সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাংলাদেশ, তুরস্ক, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে আগত যাত্রীদের ফ্রান্সে পৌঁছে বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

করোনা সংক্রমণ ব্যাপক মাত্রায় বৃদ্ধি পাওয়ায় গত মাসে ভারত এই তালিকায় যুক্ত হয়। এর ঠিক আগের দিন ব্রাজিলের সকল ফ্লাইট নিষিদ্ধ করে ফ্রান্স। ব্রাজিলের পি১ ভ্যারিয়েন্টটি রুখতেই এই পদক্ষেপ নেয় ফরাসি সরকার।

এছাড়া কোয়ারেন্টাইন তালিকায় ইতোমধ্যেই রয়েছে আর্জেন্টিনা, চিলি ও দক্ষিণ আফ্রিকা।

এসব দেশ থেকে আসা যাত্রীদের ফ্রান্সে প্রবেশের আগে ৩৬ ঘণ্টার মধ্যে করোনার পিসিআর পরীক্ষা করাতে হবে। তবে সূত্র জানায়, তালিকায় নতুন যুক্ত হওয়া দেশগুলোর জন্য এই নিয়ম এ সপ্তাহের শেষ নাগাদ তুলে দেয়া হবে।

ফ্রান্সে পৌঁছে এসব যাত্রীদের দেখাতে হবে যে তাদের কোয়ারেন্টাইনের জন্য থাকার জায়গা রয়েছে। প্রতিদিন দুই ঘণ্টার জন্য কোয়ারেন্টাইনের জায়গা থেকে তারা বের হতে পারবেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ