আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:০১, ৮ মে ২০২১
আল-আকসায় জুমাতুল বিদার নামাজে একত্রিত মুসল্লীদের উপর ইসরায়েলি হামলা
সংগৃহীত ছবি
জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসলিমদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। পরে এটি দুই পক্ষের সংঘর্ষে রূপ নেয়। এ সংঘর্ষে ফিলিস্তিনি মুসলিমদের অন্তত ১৬৩ জন এবং ইসরায়েলি পুলিশ বাহিনীর ৬ জন আহত হয়েছেন।
অবৈধভাবে ফিলিস্তিনিদের বসতি উচ্ছেদে জেরে আল-আকসায় মুসল্লিদের তাড়িয়ে দিতে চাইলে প্রথমে ইহুদি সেটেলারদের সঙ্গে কথাকাটাকাটি ও সংঘর্ষ শুরু হয়। এ সময় ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ইসরাইলের নিরাপত্তা বাহিনী।
ফিলিস্তিনিদের দেয়া ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর আহত ও গুলিবিদ্ধ ৮৮ জন ফিলিস্তিনিকে জেরুজালেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (৭ মে) ছিলো রমজানের শেষ জুমার নামাজ। নামাজ আদায়ের জন্য এর আগে সেখানে হাজার হাজার মুসলমান সমবেত হয়। রেড ক্রিসেন্ট জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য তারা সেখানে একটি অস্থায়ী ফিল্ড হাসপাতাল চালু করেছে। খবর বিবিসির।

আল-আকসা মসজিদ মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান। ইহুদিদের কাছেও একটি পবিত্র স্থান, যাকে তারা টেম্পল মাউন্ট হিসাবে জানেন। এই স্থানটিতে এর আগেও একাধিকবার সহিংসতা হয়েছে।
ইসরায়েলি পুলিশ দাবি করেছে, সন্ধ্যার নামাজের পর 'হাজার হাজার ধর্মাবলম্বী দাঙ্গা শুরু করলে' তারা 'আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য' শক্তি প্রয়োগ করতে বাধ্য হয়েছে।
আল-আকসার একজন কর্মকর্তা মসজিদের লাউডস্পিকারে সবাইকে শান্ত থাকার আহবান জানান। রয়টার্স জানিয়েছে, লাউডস্পিকারে তিনি বলছিলেন, 'পুলিশ বাহিনী অবিলম্বে মুসল্লীদের উদ্দেশ্যে স্টান গ্রেনেড নিক্ষেপ বন্ধ করুন। তরুণরা শান্ত হোন।'
রেড ক্রিসেন্ট জানিয়েছে, রাবার লাগানো ধাতব বুলেটে আহত হওয়ার পর সেখান থেকে অন্তত ৮৮ জন ফিলিস্তিনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলি পুলিশ দাবি করেছে, তাদের অন্তত ছয় জন কর্মকর্তা আহত হয়েছেন, যাদের চিকিৎসা দেয়া হয়েছে।
শুক্রবারের সহিংসতার পর সবাইকে উত্তেজনা প্রশমন করার আহবান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। সেই সঙ্গে জেরুজালেমের শাইখ জারাহ এলাকা থেকে উচ্ছেদের হুমকিতে ক্ষোভও বাড়ছে।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























