আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:০৫, ৮ মে ২০২১
‘রোববার’ বায়ুমণ্ডলে প্রবেশ করবে চীনা রকেটের টুকরো
নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর দিকে ছুটে আসা চীনের বৃহত্তম রকেট লং মার্চ ৫-বি এর খসে যাওয়া টুকরো আগামীকাল রোববার সকালে অথবা শনিবার শেষরাতের দিকে বায়ুমণ্ডলে প্রবেশ করবে।
যুক্তরাষ্ট্রের স্পেস-ফোকাসড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার বিষয়টি জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস কর্পোরেশন থেকে শুক্রবার সন্ধ্যায় এক টুইটে বলা হয়, সিওআরডিএস-র সর্বশেষ অনুমান অনুযায়ী রোববার জিএমটি ০৪:১৯ মিনিটের আট ঘণ্টা আগে বা আট ঘণ্টা পরে চীনের ‘লং মার্চ ৫বি’ রকেটটির ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে।
সিওআরডিএস’র অনুমানে রকেটটি পুনঃপ্রবেশের সম্ভাব্য অঞ্চল হিসেবে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের আশপাশের কথা বলা হয়েছে। অবশ্য পৃথিবীতে প্রবেশপথের যেকোনো জায়গায় সেটি আছড়ে পড়তে পারে বলেও জানিয়েছে তারা।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার দাবি করেছে, ধ্বংসাবশেষের বেশিরভাগ অংশই বায়ুমণ্ডলে প্রবেশের পর পুড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে এবং যেটুকু পৃথিবীতে পড়বে, তাতেও ক্ষয়ক্ষতির আশঙ্কা একেবারেই কম।
এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র বলেছে, তারা চীনা রকেটের ধ্বংসাবশেষের গতিপথ পর্যবেক্ষণ করছে। তবে সেটিকে গুলি করে আকাশেই ধ্বংস করার কোনো পরিকল্পনা আপাতত নেই।
গত ২৯ এপ্রিল ‘লং মার্চ ৫বি’ নামের রকেটটি চীনের হাইনান দ্বীপ থেকে তিয়ানহে মডিউল নিয়ে পৃথিবীর কক্ষপথের উদ্দেশ্যে রওনা হয়।
তিয়ানহে মডিউল চীনের নির্মাণাধীন স্থায়ী মহাকাশ স্টেশনের খুবই গুরুত্বপূর্ণ অংশ। স্টেশনটির তিন ক্রুর বসবাসের কোয়ার্টার এই মডিউলটিতে করেই নিয়ে যাওয়া হয়েছে।
মহাকাশ স্টেশন স্থাপনের জন্য কক্ষপথে মোট ১১টি মিশন পরিচালনা করবে চীন। এর প্রথমটিতেই ‘লং মার্চ ৫বি’ রকেটে করে তিয়ানহে মডিউল কক্ষপথে পাঠানো হয়।
চীনা রকেটটি সফলভাবে মহাকাশ স্টেশনের ‘মডিউল’টিকে কক্ষপথে স্থাপন করতে পারলেও নিজেকে আর গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। ঘুরে চলেছে পৃথিবীর কক্ষপথে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























