আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৩:৩৪, ৮ মে ২০২১
নিয়মিত একটি ফল খেয়ে করোনা থেকে মুক্ত ৩ গ্রামের বাসিন্দা!
সংগৃহীত
করোনাভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব বিপর্যস্ত। এ মহামারী থেকে উত্তরণের উপায় খুঁজছে সবাই। এদিকে সারা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে করোনা সামলাতে তখন একটি ফল নিয়মিত খাওয়ার বদৌলতে তিনটি গ্রামের বাসিন্দারা মুক্ত রয়েছেন ভাইরাসটি থেকে!
এমনটাই জানিয়েছে, ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজার। তারা বলছে, করোনাবিধি মেনে চলা এবং একটি বিশেষ ফল খাওয়ার কারণে এখনো করোনাকে ঢুকতে দেয়নি তেলেঙ্গানার ৩টি গ্রাম! গ্রামবাসীদের দাবি, বিশেষ এই ফলই তাদের করোনা থেকে বাঁচিয়ে চলেছে।
ভারতের তেলেঙ্গানার নির্মল জেলার অন্তর্গত আদিবাসী অধ্যুষিত ৩টি গ্রাম। পেন্টামারি, ইপ্পাচার্মি এবং লক্ষ্মীনগর। গ্রামবাসীদের দাবি, এই ৩ গ্রামে এখনো পর্যন্ত একটিও করোনা সংক্রমণের রিপোর্ট নেই। গ্রামবাসীরা জানিয়েছেন, 'আম্বালি' নামে একটি ফল তারা দিনে ৩ বার করে খান। অত্যন্ত পুষ্টিকর এই ফলই নাকি তাদের রক্ষা করে আসছে। আম্বালি একটি আঞ্চলিক ফল। অনেকটা তেঁতুলের মতো দেখতে ফলটি স্বাদেও টক।
গ্রামবাসীদের দাবি, দিনে ৩ বার করে এই ফল খাওয়ার পাশাপাশি করোনা বিধিগুলিও কড়া ভাবে অনুসরণ করেন তারা। কেউই গ্রামের বাইরে বার হন না। বাইরে থেকে গ্রামে কাউকে ঢুকতেও দেন না। সন্ধ্যা ৬টার পর বাড়ি থেকেও বার হন না, আর প্রয়োজনে বাইরে বার হলে হলুদ গোলা গরম জলে স্নান করে নিজেদের জীবাণুমুক্ত করে তবেই বাড়িতে প্রবেশ করেন। আর মুখে অবশ্যই বড় কাপড় জড়াতে ভোলেন না কেউ।
যদিও গ্রামবাসীদের করোনা না ছুঁতে পারার এই দাবিকে স্বীকৃতি দেয়নি প্রশাসন। একটি সংক্রমণ ধরা পড়েনি সারা দেশে এমন কোনো গ্রাম নেই বলেই জানানো হয়েছে সরকারি রিপোর্টে। তবে এই ৩টি গ্রাম তুলনায় করোনার প্রভাবমুক্ত বলে জানানো হয়েছে। করোনা সে ভাবে এই গ্রামগুলিতে থাবা না বসানোর অন্যতম কারণ হল বাসিন্দাদের জীবনপ্রণালী। গ্রামেই চাষ হওয়া পুষ্টিকর সবজি, ফল খেয়ে জীবন কাটান তাঁরা। যার জন্য তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























