আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৩:২৭, ৮ মে ২০২১
করোনায় গুলে খাওয়ার ওষুধের অনুমোদন দিয়েছে ভারত
ফাইল ছবি
প্রতিদিন ভারতে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে বিধ্বস্ত ভারত ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ‘ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া’ বা ডিসিজিআই গুলে খাওয়া যায় করোনা চিকিৎসায় এমন একটি ওষুধের অনুমোদন দিয়েছে।
শনিবার (৮ মে) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক ঘোষণায় এই অনুমোদনের বিষয়টি জানা যায়।
ডিআরডিও-র গবেষণাগারে তৈরি এই ওষুধের নাম ‘ডি-অক্সি ডি গ্লুকোজ’ বা সংক্ষেপে ‘২ ডিজি’। বলা হয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণিত যে, হাসপাতালে ভর্তি কোভিড রোগীদের এই ওষুধ প্রয়োগ করা হলে শ্বাসকষ্ট দ্রুত লাঘব হয় ও সংক্রমণও সেরে ওঠে।
ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা বা ডিআরডিও-র তত্ত্বাবধানে ডি-অক্সি ডি গ্লুকোজ তৈরি করেছে হায়দ্রাবাদে ডা. রেড্ডির ল্যাবরেটরি। করোনা মোকাবিলায় এই গুঁড়ো ওষুধ পানির সঙ্গে গুলে পান করতে হয়।
ভারত জানাচ্ছে, গত বছর মে থেকে অক্টোবর পর্যন্ত ত্রিস্তরীয় পর্যায়ে দেশের মোট ১১টি হাসপাতালে ডি-অক্সি ডি গ্লুকোজ বা ২ ডিজি-র উপরক্লিনিক্যাল ট্রায়াল চলেছে। দেখা গিয়েছে, কোভিডে আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে দ্রুত কাজ করছে এই ওষুধ। শুধু তাই নয়, যাঁদের আলাদা করে অক্সিজেনের প্রয়োজন পড়ছে, তাঁদের ক্ষেত্রে দারুণ কাজ করছে ডিআরডিও-র তৈরি এই ওষুধ।এই ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়েছে এমন রোগীদের অধিকাংশের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























