আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১০:৫২, ৯ মে ২০২১
কাবুলে স্কুলে বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ৪০
আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে একটি স্কুলের কাছাকাছি এলাকায় পরপর কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনায় আহত আরও ১৫ জন মারা গেছেন। ফলে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০ জনে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, শনিবার (০৮ মে) রাজধানীর শিয়া অধ্যুষিত পাশ্চাত্যের দাস-ই-বারচির সৈয়দ আল-শাহিদা বিদ্যালয়ের কাছে বিস্ফোরণটি ঘটে।
ভয়াবহ এ হামলায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। হতাহতদের অধিকাংশই ছাত্রী। দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি হামলার ঘটনায় তালেবানকে দায়ী করেছেন।
দেশটির শিক্ষা মন্ত্রাণালয়ের মুখপাত্র নাজিবা আরিয়ান রয়টার্সকে জানিয়েছেন, হতাহতের বেশিরভাগই সৈয়দ উল সুহাদা স্কুল থেকে ক্লাস শেষ করে বেরিয়ে আসা ছাত্রী। ওই স্কুলে তিন শিফটে ক্লাস হয়ে থাকে। যার মধ্যে দ্বিতীয় শিফটে ছাত্রীদের ক্লাস-পরীক্ষা নেয়া হয়।
এ ঘটনায় তালেবানকে দায়ী করে প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, ‘তালেবানরা যুদ্ধ ও সহিংসতা ক্রমেই বাড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়, তারা শান্তিপূর্ণভাবে সঙ্কট সমাধানে রাজি নয়। পরিস্থিতিকে জটিল করে তুলতে তারা নতুন করে সহিংস হয়ে উঠছে।’
তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে তালেবান এই হামলার নিন্দা জানিয়েছে। এর পেছনে তারা দায়ী নয় বলেও দাবি করেছে সংগঠনটি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, হামলার পর ক্ষুব্ধ জনতা একটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের মারধর করেছে। তিনি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা করতে এবং অ্যাম্বুলেন্সগুলোকে ঘটনাস্থলে মুক্তভাবে চলাচলের অনুমতি দেয়ার জন্য অনুরোধ জানান।
ওয়াশিংটন গত মাসে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর থেকেই কাবুলে সর্বোচ্চ সতর্কাবস্থা চলছে। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ঘোষণার পর থেকে তালেবানরা দেশব্যাপী হামলা আরও বৃদ্ধি করেছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























