আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:৪৬, ৯ মে ২০২১
আফগানিস্তানে স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫৮
আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে একটি স্কুলের কাছাকাছি এলাকায় পরপর কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। এছাড়া আহত হয়েছেন অন্তত দেড়শো জন।
রোববার (৯ মে) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। আহতদের চিকিৎসা দিতে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার (০৮ মে) রাজধানীর শিয়া অধ্যুষিত পাশ্চাত্যের দাস-ই-বারচির সৈয়দ আল-শাহিদা বিদ্যালয়ের কাছে বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় নিহতদের মধ্যে ৭/৮ জন ছাড়া সকলেই ছাত্রী যারা স্কুল শেষে বাড়ি ফিরছিলেন।
মর্গ থেকে এখনও মরদেহ সংগ্রহ করা হচ্ছে। প্রথম দাফন ইতোমধ্যে শহরের পশ্চিমাঞ্চলে সম্পন্ন হয়েছে।
কিছু পরিবার এখনও তাদের স্বজনদের খোঁজ করছেন। হাসপাতালের দেয়ালে লাগানো তালিকা দেখে মর্গে খোঁজ করছেন তারা।
এ ঘটনায় তালেবানকে দায়ী করে প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, ‘তালেবানরা যুদ্ধ ও সহিংসতা ক্রমেই বাড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়, তারা শান্তিপূর্ণভাবে সঙ্কট সমাধানে রাজি নয়। পরিস্থিতিকে জটিল করে তুলতে তারা নতুন করে সহিংস হয়ে উঠছে।’
তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে তালেবান এই হামলার নিন্দা জানিয়েছে। এর পেছনে তারা দায়ী নয় বলেও দাবি করেছে সংগঠনটি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























