আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:৫৫, ৯ মে ২০২১
দিল্লিতে বাড়ল লকডাউনের সময়সীমা
করোনাভাইরাস প্রতিরোধে দিল্লিতে চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রোববার এমন ঘোষণাই দিয়েছেন।
কেজরিওয়াল জানিয়েছেন, আগামী ১৭ মে সকাল পাঁচটা পর্যন্ত লকডাউন থাকবে। সেই সময় মেট্রো চলবে না।
দিল্লিতে গত মাসের মাঝামাঝি সময় থেকে লকডাউনের ঘোষণা করেন কেজরিওয়াল। তারপর থেকে চার দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। এতে সংক্রমণ অনেকটাই কমে এসেছে।
কেজরিওয়াল বলেন, গত ২৬ এপ্রিল দিল্লিতে সংক্রমণের হার ছিল ৩৫ শতাংশ। যা গত কয়েকদিনে কমে দাঁড়িয়েছে ২৩ শতাংশ। করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা কমছে।
সেই সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী দাবি করেন, লকডাউনের সময় রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর উপর জোর দেয়া হয়েছে।
তিনি বলেন, আমাদের চিকিৎসা পরিকাঠামোকে উন্নত করতে লকডাউনের সময়কে ব্যবহার করেছি। বিভিন্ন জায়গায় অক্সিজেন বেডের সংখ্যা বাড়ানোর কাজ করা হয়েছে। দিল্লিতে অক্সিজেনের পরিস্থিতির উন্নতি হয়েছে। আমরা এখন হাসপাতাল থেকে জরুরি বার্তা বা আতঙ্কিত হয়ে ফোন পাচ্ছি না।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























