ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ১০ মে ২০২১
আপডেট: ০৯:৪৯, ১০ মে ২০২১

১০ মে: ইতিহাসের পাতায় আজকের এই দিন

আজ ১০ মে ২০২১, সোমবার। ২৭ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়:

ইতিহাসের পাতায় ১০ মে ঘটনাবলি :

১৫০৩ - ক্রিস্টোফার কলম্বাস স্যানে আইল্যান্ড ভ্রমণ করেন।

১৫২৬ - পানিপথের যুদ্ধ জয় করে মোগল সম্রাট বাবর আগ্রায় প্রবেশ করেন।

১৭৭৩ - গ্রেট ব্রিটেনের সংসদে চা-আইন পাস হয়।

১৭৭৪ - লুইস ফ্রান্সের রাজা এবং মেরি অ্যাস্টোইলেট রানী হন।

১৮২৪ - লন্ডনে জাতীয় গ্যালারি জনগণের জন্য খুলে দেওয়া হয়।

১৮৫৭ - ভারতবর্ষে বৃটিশ শাসনের বিরুদ্ধে সিপাহী বিপ্লবের সূচনা হয়।

১৮৭১ - ফ্রান্সের দ্বিতীয় সম্রাট লুই নেপোলিয়ন বা তৃতীয় নেপোলিয়নের শোচনীয় পরাজয় ফ্র্যাংকফুট চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পরিগ্রহ করে।

১৮৭২ - ভিক্টোরিয়া উডহল যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা, যিনি প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হয়েছিলেন।

১৯৩৩ - বার্লিন বিশ্ববিদ্যালয়ের সামনে নাৎসিরা পঁচিশ হাজার বই পুড়িয়ে দেয়।

১৯৪০ - জার্মানি নেদারল্যান্ড, লুক্সেমবার্গ ও বেলজিয়াম দখল করে নেয়।

১৯৪১ - ব্যাপক বোমা বর্ষণের ফলে লন্ডনের হাউস অব কমন্স ধ্বংস হয়।

১৯৯৪ - নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

আজ যাদের জন্মতারিখ :

১৭৬০ - ফরাসি জাতীয় সঙ্গীতের গীতিকার ক্লদ জোসেফ রুজে দ্য লিল।

১৭৭৪ - বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের জন্ম।

১৮৬৩ - বাঙালি লেখক, বাংলা মুদ্রণের পথিকৃৎ উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর জন্ম।

১৯০৫ - কণ্ঠশিল্পী পঙ্কজকুমার মল্লিকের জন্ম।

১৯৭৪ - সিলভ্যা উইল্টর্ড, ফরাসি ফুটবল খেলোয়াড় এর জন্ম।

আজ যাদের মৃত্যু হয় :

১৯৮৫ - সাহিত্যিক প্রমথনাথ বিশীর মৃত্যু।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ