ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ১০ মে ২০২১
আপডেট: ১২:৪০, ১১ মে ২০২১

করোনায় মৃত্যুর সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়েছে

বিশ্ব করোনাভাইরাসে বিধ্বস্ত। প্রতিটি দেশেই এর আতঙ্কে নেওয়া হয়েছে জরুরি ব্যবস্থা। তবুও থেমে নেই আক্রান্তদের মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৮৯ লাখের বেশি মানুষ।

গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ হাজার ৯২৯ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ৯০৬ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৩ লাখ ৬ হাজার ৩১৩ জন। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ১৮২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার ১৭০ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯৫ হাজার ৮১২ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৭৮১ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৪১০ জন। মারা গেছেন ২ লাখ ৪৬ হাজার ১৪৬ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫১ লাখ ৮৪ হাজার ৭৯০ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ২২ হাজার ৪১৮ জন।

করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ