ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৪, ১০ মে ২০২১
আপডেট: ১৫:১৯, ১০ মে ২০২১

পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা হলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী ও মমতা ব্যানার্জি

শুভেন্দু অধিকারী ও মমতা ব্যানার্জি

অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা হলেন শুভেন্দু অধিকারী। নির্বাচনে নন্দীগ্রামে মমতাকে হারিয়েছিলেন শুভেন্দু। 

সোমবার (১০ মে) কলকাতায় বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কলকাতায় আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন।

শুরু থেকেই বিরোধী দলীয় নেতা পদে নির্বাচিত হওয়ার জন্য় অনেকটাই এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। কারণ বিধায়ক হিসেবে রাজ্য বিধানসভার দীর্ঘ দিনের সদস্য থেকেছেন তিনি। মন্ত্রী হিসেবেও সামলেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দিনের বৈঠকেও মুকুল রায়ই শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন৷ যাতে ২২ জন তাকে সমর্থন করেন।

শুভেন্দুকে এবার ‘জায়ান্ট কিলার’ বলা হচ্ছে। তৃণমূলের পোস্টার মমতার মতো নেত্রীকে হারিয়ে চমক দেখিয়েছেন তিনি।

এদিকে সোমবার করোনা পরিস্থিতির কারণে মাত্র ছয় মিনিটের মধ্যে শেষ হয় বিধানসভার নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান। ভার্চুয়ালি যোগ দেন মমতার পূর্ণমন্ত্রীরা।

এরপর একসঙ্গে শপথ নেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা। সব শেষে একসঙ্গে শপথ নেন প্রতিমন্ত্রীরা। রাজভবন থেকে জানানো হয়েছে, করোনার বিধিনিষেধের কারণে আলাদা করে নয়, এক সঙ্গে সবার শপথ হয়েছে।

উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগেই হাজির হয়েছিলেন তৃণমূলের বিধায়ক ও সাংসদরা। উপস্থিত ছিলেন রাজ্যপাল।

এবারের মন্ত্রিসভায় নতুন মুখ বঙ্কিম হাজরা, রথীন ঘোষ, পুলক রায়, বিপ্লব মিত্র, হুমায়ুন কবীর, অখিল গিরি, রত্না দে নাগ, বুলুচিকি বরাইক, দিলীপ মণ্ডল, আক্রুজ্জমান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, পরেশ অধিকারী, মনোজ তিওয়ারি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ