আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:৪২, ১০ মে ২০২১
আফগানিস্তানে এবার যাত্রীবাহী বাসে বোমা হামলা, নিহত ১১
আফগানিস্তানে যাত্রীবাহী একটি বাসে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ জন নিহত হয়েছে। নারী-শিশুসহ আহত হয়েছেন আরো ২৫ জন।
সোমবার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রোববার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে এ হামলা হয়। আহত ব্যক্তিদের বেশির ভাগই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কারা এ হামলা চালিয়েছে, তা এখনও জানা যায়নি। কোনো গোষ্ঠীও এ হামলার দায় স্বীকার করেনি।
এর আগে গত শনিবার রাজধানী কাবুলে একটি স্কুলের বাইরে বোমা হামলায় মারা গেছেন ৬০ জন। যাদের বেশির ভাগই স্কুলটির ছাত্রী ছিল।
দাশত-ই-বারচি এলাকাটিতে হামলার দুই দিন পার হলেও এতে জড়িত ব্যক্তিদের বিষয়ে কিছু জানাতে পারেনি প্রশাসন। তবে এলাকাটিতে আগেও হামলা চালায় কট্টর সুন্নি ইসলামপন্থিরা।
হামলার জন্য আফগান সরকার তালেবানকে দায়ী করলেও অভিযোগ প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি। এদিকে পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রোববার তিন দিনের অস্ত্রবিরতি ঘোষণা করেছে তালেবান।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























