ঢাকা, শুক্রবার ০৭ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৩ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ১১ মে ২০২১
আপডেট: ১২:৩৩, ১১ মে ২০২১

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ কোটিতে

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বিশ্ব। ভারতসহ বিভিন্ন দেশে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৯৫ লাখের বেশি মানুষ।

গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ৫৮৬ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১১ হাজার ৯৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৩ লাখ ১৭ হাজার ৪৯২ জন। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার ৫৭৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ কোটি ৮২ লাখ ১৫ হাজার ২৮৫ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯৬ হাজার ১৭৯ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ১৫ হাজার ৩০৮ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ২৯ লাখ ৯১ হাজার ৯২৭ জন। মারা গেছেন ২ লাখ ৫০ হাজার ২৫ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫২ লাখ ১৪ হাজার ৩০ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ২৩ হাজার ৪৩৬ জন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়