ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ১১ মে ২০২১
আপডেট: ১২:৩৪, ১১ মে ২০২১

৫ মিনিট দেরিতে অক্সিজেন আসায় ১১ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনাভাইরাসে বিধ্বস্ত প্রতিবেশি দেশ ভারত। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ভারতের করোনাভাইরাসের ধরনটিও মারাত্মক। এমন অবস্থায় ভারতজুড়ে সম্প্রতি দেখা দিয়েছে অক্সিজেনের অভাবও। 

অক্সিজেনের প্রকট সংকটের মধ্যে অন্ধ্রপ্রদেশের একটি হাসপাতালে অক্সিজেনের চাপ কমে যায়। সেটি ঠিক করতে মাত্র ৫ মিনিট সময় লেগেছে। তাতেই প্রাণ গিয়েছে ১১ জন রোগীর।

অন্ধ্রপ্রদেশের তিরুপতির রুইয়া হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। 

দেশটির জনপ্রিয় গণমাধ্যম এবিপি আনন্দের খবরে বলা হয়েছে, হাসপাতালে অক্সিজেন রিলোডে পাঁচ মিনিট দেরি হয়। এসময়ই তাদের মৃত্যু হয়েছে। চিত্তুরের জেলাশাসক জানিয়েছেন মৃত্যুর পিছনে অক্সিজেনের চাপ কমে যাওয়াই কারণ। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি।

চিত্তুরের জেলাশাসক এম হরি নারায়ণ বলেছেন, যে ১১ করোনা আক্রান্ত মারা গিয়েছেন, তারা অক্সিজেন সাপোর্টে ছিলেন। তবে অন্য রোগীদের বাঁচানো সম্ভব হয়েছে। ওই হাসপাতালে প্রায় এক হাজার কোভিড রোগী চিকিৎসাধীন।

কর্মকর্তারা জানিয়েছেন, অক্সিজেনের চাপ রাত সাড়ে আটটা নাগাদ নামতে শুরু করে এবং সরবরাহ পুরোপুরি চালু হওয়ার আগে কয়েক মিনিটের মধ্যে ওই রোগীদের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতদের পরিবারের লোকজন কোভিড আইসিইউতে ভাঙচুর চালায়। এতে বেশ কিছু জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে। ওষুধ ও ইঞ্জেকশনসহ উল্টে পড়ে টেবিল।

কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তার আশঙ্কায় চিকিৎসক ও নার্সরা আইসিইউ ছেড়ে পালিয়ে যান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ