আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:৪৪, ১১ মে ২০২১
ভারতে আরও প্রায় ৪ হাজার মৃত্যু
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ৮৭৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একদিনে দেশটিতে ৩ লাখ ৩০ হাজারের কাছাকাছি মানুষের শরীরে শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১১ মে) সকালে দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
নতুন মৃত্যুর ফলে ভারতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৪৯ হাজার ৯৯২ জনে এবং শনাক্ত পৌঁছাল ২ কোটি ২৯ লাখ ৯২ হাজার ৫১৭ জনে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে ৩০ এপ্রিল প্রথমবারের মতো শনাক্তের সংখ্যা ৪ লাখের ওপরে যায়। এছাড়া ৭ মে করোনায় একদিনে দেশটিতে চার হাজার মৃত্যুর রেকর্ড হয়। এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় এবং ভারতীয় অশোক বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের শেষ নাগাদ প্রতিদিন সংক্রমণ ৮ লাখ ছাড়িয়ে যেতে পারে।
করোনা সংক্রমণ রোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি লকডাউনের পরামর্শ দিয়েছেন গবেষকরা। একইসঙ্গে সব বয়সী ভারতীয়কে টিকাদান কর্মসূচির আওতায় আনারও আহ্বান জানিয়েছেন তারা।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























