ঢাকা, শুক্রবার ০৭ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৩ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৪, ১১ মে ২০২১
আপডেট: ১৭:১২, ১১ মে ২০২১

রাশিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি স্কুলে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনই শিশু বলে জানা গেছে। 

মঙ্গলবার (১১ মে) সকালে রাশিয়ার তাতারস্তানের রাজধানী কাজানের একটি স্কুলে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে রাশিয়ার গণমাধ্যম স্পুটনিক জানায়, অজ্ঞাত দুই বন্দুকধারী ওই স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। সেই সঙ্গে স্কুলের ভবনে বোমা বিস্ফোরণ ঘটায়।

জানা গেছে, বন্দুকধারীদের একজন কিশোর। তাকে আটক করা হয়েছে। আরেক হামলাকারী মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ১৩ জনকে নেয়া হয়েছে হাসপাতালে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গুলির হাত থেকে রক্ষা পেতে কেউ কেউ জানালা দিয়ে লাফিয়ে বের হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে স্কুলটির ভেতর বিশেষ বাহিনীর সদস্যরা প্রবেশ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলির আগে বিস্ফোরণ ঘটানো হয়। ধোয়ায় ভরে যায় চারদিক।

হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। স্কুলটিতে অ্যাম্বুলেন্স এবং চিকিৎসকদের পাঠানো হয়েছে। শহরের অন্য স্কুলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাশিয়ায় স্কুলে এ ধরনের হামলা খুব বিরল ঘটনা। তবে গত কয়েক বছরে একাধিক সহিংসতা দেখা গেছে, যার অধিকাংশই শিক্ষার্থীদের দ্বারা সংগঠিত হয়েছে।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়