আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৯:৪৮, ১১ মে ২০২১
করোনায় বিপর্যস্ত ভারতকে টুইটারের ১১০ কোটি রুপির অনুদান
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে ভারত। আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটির এমন সময়ে এগিয়ে আসছেন অনেকেই। এবার ভারতের পাশে দাঁড়িয়েছে টুইটার।
করোনায় বিপর্যস্ত ভারতকে ১ কোটি ৫০ লাখ ডলার অনুদান দিয়েছে টুইটার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১০ কোটি রুপি। তবে কেন্দ্রীয় সরকারের তহবিলে নয় বরং স্বেচ্ছাসেবী সংস্থা কেয়ার, এইড ইন্ডিয়া এবং সেবা ইন্টারন্যাশনাল ইউএসএ-কে ওই টাকা ভাগ করে দেয়া হয়েছে।
মঙ্গলবার টুইটারের নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক প্যাট্রিক ডোরসে এক টুইট বার্তায় জানিয়েছেন, ভারতে করোনা সঙ্কট সামাল দিতে কেয়ার, এইড ইন্ডিয়া ও সেবা ইউএসএ-র মধ্যে ১ কোটি ৫০ লাখ ডলার ভাগ করে দেয়া হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক মহলে সাহায্যের আবেদন করে ভারত। এর পরিপ্রেক্ষিতে অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে ব্রিটেন।
এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, ইসরায়েল এবং জার্মানিও ভারতকে সাহায্য করার আশ্বাস দিয়েছে। প্রাথমিক পর্যায়ে ব্রিটেন থেকে প্রয়োজনীয় ওষুধ ভারতে এসেছে। এছাড়া ১০০টি ভেন্টিলেটর ও ৯৫টি অক্সিজেন কনসেনট্রেটরও পাঠিয়েছে তারা। বাংলাদেশ ও সৌদিআরবও ইতোমধ্যে সহযোগিতা পাঠিয়েছে।
ভারতে এমন ভয়াবহ পরিস্থিতিতে এগিয়ে এসেছে গুগলও। করোনা রোগীদের সমস্ত রকম চিকিৎসা সহায়তার জন্য ভারতকে ১৩৫ কোটি টাকা দিচ্ছে গুগল।....বিস্তারিত
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























