ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ১২ মে ২০২১
আপডেট: ১০:১৮, ১২ মে ২০২১

ইতিহাসের পাতায় ১২ মে

পঞ্জিকার প্রত্যেকটি তারিখেই এ বিশ্বে ঘটে যাচ্ছে অনেক ঘটনা। এই ঘটনাগুলোই হবে আগামী দিনের ইতিহাস। তেমনি পুরোনো দিনে ঘটে যাওয়া ঘটনাগুলোও ইতিহাস হয়ে রয়েছে।

আজ ১২ মে ২০২১, বুধবার। ২৯ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়:

ঘটনাবলি:

১৬৬৬ - মুঘল সম্রাট আওরঙ্গজেবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য শিবাজি আগ্রায় আসেন

১৮৭৭ - ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডানের প্রতিষ্ঠা হয়।

১৯১৫ - ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব রাসবিহারী বসু বৃটিশের শ্যেন চক্ষু ফাঁকি দিয়ে জাপানি একটি স্টীমারে করে ভারত ত্যাগ করেন।

১৯৪১ - এডলফ হিটলার ইরাকের স্বাধীনতা সংগ্রামী রশীদ আলি গিলানির জন্য দুইটি বোমারু বিমান প্রেরণ করেছিলেন।

১৯৪৯ - পশ্চিম বার্লিনের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন আরোপিত অবরোধের অবসান ঘটে ।

১৯৫৫ - সিলেটের হরিপুরে প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।

১৯৬৫ - বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ১৭ হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯৯৪ - আজারাইজান প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ বিরতি হয়।

২০১৮ - ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়।  

জন্ম:

১৮২০ - ‘লেডি উইথ দ্য ল্যাম্প’খ্যাত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম।

১৮৬৩ - শিশুসাহিত্যের বিশিষ্ট লেখক ও সন্দেশ পত্রিকার সম্পাদক উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর জন্ম।

১৮৪৫ - আউগুস্ট ভিলহেল্ম ফন শ্লেগেল, জার্মান কবি, অনুবাদক ও সমালোচক এর মৃত্যু।

১৯২৪ - নোবেলজয়ী (১৯৭৪) ব্রিটিশ মহাকাশ বিজ্ঞানী অ্যান্টনি হিউসিসের জন্ম।

মৃত্যু :

১৯৪১ - কল্লোল পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক দীনেশরঞ্জন দাশের মৃত্যু।

১৯৫৭ - এরিক ভন স্ট্রোহেইম, মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা এর মৃত্যু।

১৯৭১ - লেখক সাদত আলী আখন্দের মৃত্যু।

২০০১ - ডিডি, ব্রাজিলীয় ফুটবলারের মৃত্যু।

দিবস:

আন্তর্জাতিক নার্স দিবস আজ

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ