ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ১২ মে ২০২১
আপডেট: ১১:২৫, ১২ মে ২০২১

করোনায় শনাক্ত ১৬ কোটি ছাড়াল

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৬ কোটির বেশি মানুষ। এখন পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়েছে।

গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৪৪৪ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১০ হাজার ১৫৫ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৩ লাখ ৩১ হাজার ৪০০ জন। আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৩ লাখ ৩৪ হাজার ১২৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ কোটি ৮০ লাখ ৯৮ হাজার ১২৬ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯৬ হাজার ৯৪৬ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ১১৫ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জন। মারা গেছেন ২ লাখ ৫৪ হাজার ২২৫ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৪৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ২৫ হাজার ৭১১ জন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ