ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৫, ১৩ মে ২০২১
আপডেট: ১৭:৫৭, ১৩ মে ২০২১

করোনায় আরও ৪১২০ জনের মৃত্যু দেখল ভারত

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ১২০ জনের মৃত্যু দেখেছে। একই সময়ে শনাক্তের তালিকায় যুক্ত হয়েছেন আরও তিন লাখের বেশি মানুষ।

বৃহস্পতিবার (১৩ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৭২৭ জন। যা আগের দিনের তুলনায় প্রায় সাড়ে ১৪ হাজার বেশি। 

এর ফলে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৬৫ জনে।

করোনাভাইরাস সংক্রমিত হয়ে একদিনে আরও ৪ হাজার ১২০ জন মারা গেছেন দেশটিতে। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩১৭ জনে।

গত ২৪ ঘণ্টায় সেখানে সুস্থ হয়েছেন সাড়ে তিন লাখের বেশি রোগী। এ সময়ে সক্রিয় রোগী বেড়েছে ৬ হাজার ৪২৬ জন। দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা এখন ৩৭ লাখের বেশি।

ভারতের বিভিন্ন রাজ্যে টিকার অভাব দেখা দিয়েছে। সে জন্য টিকাদান কর্মসূচি কিছুটা ধাক্কা খেয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে টিকা দেয়া হয়েছে ১৯ লাখ ৭৮ হাজার ২৬৫ জনকে। এ নিয়ে ভারতে মোট টিকার ডোজ দেয়া হয়েছে ১৭ কোটি ৭২ লাখের বেশি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ