আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৮:০০, ১৩ মে ২০২১
ঈদের দিনেও গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা
ছবি: আল-জাজিরা
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এমন দিনেও গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
আল-জাজিরা জানিয়েছে, ঈদের দিন সকালে পশ্চিম গাজায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
গত কয়েক দিন ধরে চলমান এই হামলায় এখন পর্যন্ত ৬৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৭ শিশু ও অন্তঃসত্ত্বাসহ আট নারী রয়েছেন। আহত হয়েছেন প্রায় চারশ ফিলিস্তিনি।
গাজা থেকে আল-জাজিরার প্রতিবেদক সাফওয়াত আল-কাহলোত বলেন, গাজার অধিকাংশ বাসিন্দাই ঘুমাতে পারেননি। কিছুক্ষণ পরপর বোমা বিস্ফোরণের শব্দ হচ্ছে এবং বাসাবাড়িগুলো কেঁপে উঠছে।
চলমান এই সংঘাতের মধ্যেই জেরুজালেমে মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লি। তবে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের কারণে তাদের মাঝে কোনো ঈদ উচ্ছ্বাস ছিল না।
অন্যদিকে যুদ্ধবিরতির একাধিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইসরায়েল। তারা গাজায় হামলা আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে।
জবাবে প্রতিরোধ সংগঠন হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, ফিলিস্তিনিদের রক্ষার সংগ্রাম অব্যাহত রাখবে হামাস। তিনি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আরও ব্যতিক্রমী হামলার ইঙ্গিত দিয়েছেন।
গত সোমবার তৃতীয় দিনের মতো মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ করে রাখা হয় মুসল্লিদের।
আল-আকসা মসজিদ থেকে অবরোধ তুলে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে রকেট হামলার হুমকি দেয় গাজার প্রতিরোধ সংগঠন হামাস। সেখান থেকে বাহিনী সরিয়ে না নিলে ইসরায়েলে রকেট ছোড়ে সংগঠনটি। পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























